News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধারালো অস্ত্র এবং দেশি বন্দুকসহ গ্রেপ্তার বৈরী দলের প্রাক্তন সদস্য
Image

ধারালো অস্ত্র এবং দেশি বন্দুকসহ গ্রেপ্তার বৈরী দলের প্রাক্তন সদস্য

আগরতলা, ৯ ডিসেম্বর : ধারালো অস্ত্র এবং দেশি বন্দুকসহ বৈরী দলের এক প্রাক্তন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শংকর দেববর্মা, বাড়ি চম্পকনগর বলরাম ঠাকুরপাড়ায়। রবিবার বিকেলে জিরানিয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

জিরানিয়া থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার বিকেলে শংকর দেববর্মা একই গ্রামের বাসিন্দা সুশীল দেববর্মার উপর প্রাণঘাতী আক্রমণ চালায় বলে স্থানীয় সূত্রে পুলিশের কাছে খবর আসে। ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা দেখতে পান, শংকর দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুশীল দেববর্মারকে রক্তাক্ত করে দিয়েছে।

আহত সুশীল দেববর্মা প্রাক্তন বৈরী সদস্য শংকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে রবিবার জিরানিয়া থানার পুলিশ শঙ্করকে বলরাম ঠাকুরপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো দা এবং একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ আধিকারিক।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top