News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবিলম্বে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে বিক্ষোভ
Image

অবিলম্বে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে বিক্ষোভ

আগরতলা, ৯ ডিসেম্বর : টেট, এসটিজিটি, এসটিপিজিটি নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবিতে শিক্ষা ভবনের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে বেকার যুবক যুবতীরা। নিয়োগের দাবিতে টিআরবিটি’ র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেন তাঁরা।

সাংবাদিকদের মুখোমখি হয় বিক্ষোভকারীরা বলেন, ২০২২ সালে টেট, এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। ২ বছর অতিক্রান্ত হওয়ার পর নতুনভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। একাধিকবার মুখ্যমন্ত্রী ও টিআরবিটির দ্বারস্থ হয়েও এই বিষয়ে কোন সঠিক জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে।

তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ও এডিসি প্রশাসনের নিকট নিয়োগ সম্পর্কে জানতে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায় নি। তাই আজ আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সিটি সেন্টারের সামনে প্লে -কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা।

প্রসঙ্গত, টিআরবিটি’ র চেয়ারম্যান ড. প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করা এবং ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে আজ শিক্ষা ভবনের সম্মুখে জড়ো হয় রাজ্যের বেশ কিছু বেকার যুবক যুবতীরা।

রাজ্যের বেকার যুবক যুবতীদের অনেকেই বি. এড বা ডিএলএড উত্তীর্ণ। ক্রমে রাজ্যে বি. এড উত্তীর্ণদের সংখ্যা বাড়ছে। কিন্তু টেট, এসটিজিটি, এসটিপিজিটি এর মত কোনো নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে না। ফলে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তাই বিক্ষোভকারীদের দাবি, চলতি মাসের মধ্যেই টেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top