News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মূল নেশা কারবারিকে গ্রেপ্তার করতে নারাজ পুলিশ, বিস্ফোরক মন্তব্য এলাকাবাসীর
Image

মূল নেশা কারবারিকে গ্রেপ্তার করতে নারাজ পুলিশ, বিস্ফোরক মন্তব্য এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৮ ডিসেম্বর:
এনডিপিএস মামলায় জামাল হোসেনকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ বিশ্রামগঞ্জ থানার ওসি এবং সেকেন্ড ওসির বিরুদ্ধে। রবিবার বিকেলবেলা বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জামাল হোসেনের মা পরিজা বেগম সহ গ্রামবাসীরা। জামাল হোসেনের বাড়ি জম্পুইজলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের লুনথাইছড়া এলাকায়।

জামালের প্রতিবেশী মঞ্জু বেগম, আব্দুল কাসেম, অহিদ মিয়া, ইসমতারা বেগম সবাই মিলে বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। অভিযোগ জামাল হোসেন নেশায় আসক্ত হয়ে পড়েছে। বিশ্রামগঞ্জ বাজারে নেশার সাম্রাজ্য গড়ে তুলেছে রাজীব দত্ত। তার কারনেই এলাকার যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে। তার বাড়িতে অভিযান চালিয়ে জামাল হোসেনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। কিন্তু রাজীব দত্তএর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। রাজীব গোটা এলাকায় নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

উল্লেখ্য, গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার রাজিব দত্তের বাড়িতে নেশা ক্রয় করতে গিয়েছিল জামাল। এমন সময় বাজারের মানুষ এবং পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে এন ডি পি এস মামলা দায়ের করে তাকে ৬ডিসেম্বর আদালতে পাঠায়। অবিলম্বে নেশা কারবারি রাজীব দত্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে: অভিষেক

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

শিক্ষার পীঠস্থানেই একের পর এক চুরি,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারা

বিশালগড়, ৮ আগস্ট: শিক্ষার পীঠস্থান হিসেবে পরিচিত বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

সোনামুড়া ট্রাফিক পয়েন্টে বেহাল রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া, ৮ আগস্ট: নির্মাণের কয়েক মাসের মধ্যেই জাতীয় সড়কের বেহাল দশা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে সোনামুড়ায়। সোনামুড়া ট্রাফিক পয়েন্ট…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেত্রী গৌরী ভট্টাচার্য, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস

আগরতলা, ৮ আগস্ট: প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী, প্রাক্তন বিধায়ক এবং নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী কমরেড গৌরী…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top