News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোটারী ক্লাব অফ আগরতলার উদ্যোগে রেশন সামগ্রী বিতরণ
Image

রোটারী ক্লাব অফ আগরতলার উদ্যোগে রেশন সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ ডিসেম্বর:
রবিবার রোটারী ক্লাব অফ আগরতলার উদ্যোগে এক মহতী কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্থানে রেশন সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। এই উদ্যোগের প্রথম পর্যায়ে রোটারেক্ট ক্লাব অফ মন্দির নগরীর সহযোগীতায় উদয়পুরে ৫০ জনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় রেশন সামগ্রী বিতরণ করা হয়।

পরবর্তীতে, রোটারী ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে কাঁকড়াবনে আরও ৫০ জনের মধ্যে একই ধরনের রেশন সামগ্রী বিতরণ করা হয় এবং শেষ পর্যায়ে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত কোনবন গ্রামে আরও ৫০ জনের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। কোনাবনের এই কর্মসূচিতে কমলাসাগর বিধানসভার মাননীয়া বিধায়িকা অন্তরা সরকার দেব উপস্থিত থেকে উদ্যোগকে অনুপ্রাণিত করেন। তাছাড়া কোনাবন ও ভাটিবাড়ী গ্রামের প্রধানরাও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রোটারী ক্লাব অফ আগরতলার এইসমস্ত সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন।
রোটারী ক্লাব অফ আগরতলার দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। মানবিক সহায়তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে ভবিষ্যতেও এরূপ মানবকল্যাণমূলক কর্মসূচি জারী থাকবে। রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে রোটারিয়ান প্রিয়নাথ দাস, সুকান্ত গোস্বামী, অসীম চক্রবর্তী, সমীর লাল সাহা, সর্বানী দেববর্মা এবং কিশলয় ঘোষ বিশেষভাবে উপস্থিত ছিলেন।

Releated Posts

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top