News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিএনজি স্টেশনগুলিতে কর্মরত কর্মচারীরা বেতন বঞ্চনার শিকার, তালবাহানার অভিযোগ কতৃপক্ষের বিরুদ্ধে
Image

সিএনজি স্টেশনগুলিতে কর্মরত কর্মচারীরা বেতন বঞ্চনার শিকার, তালবাহানার অভিযোগ কতৃপক্ষের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর:
সিএনজি স্টেশনগুলিতে কর্মরত কর্মচারীরা সময়মতো তাদের বেতন ভাতা পাচ্ছেন না। তাতে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। সিএনজি স্টেশনগুলিতে কর্মরত কর্মচারীদের বেতন ভাতা সময়মতো মিটিয়ে না দেওয়ায় সংশ্লিষ্ট কর্মচারী মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

রবিবার কৃষ্ণনগর সিএনজি স্টেশনে সাংবাদিক সম্মেলনে তাদের প্রতি বঞ্চনার চিত্র তারা তুলে ধরেন। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সভাপতি ভাস্কর দাস সহ অন্যান্যরা জানান বেতন ঠিকমতো হচ্ছে না।ঠিকাদারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন তারা।

সিএনজিসিএল কর্তৃপক্ষ এবং ঠিকাদার একে অপরের উপর দোষ চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। সিএনজিসিএল কর্তৃপক্ষের কাছে গেলে তারা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে কথা বলতে পরামর্শ দিয়ে থাকেন। আবার ঠিকাদারের কাছে গেলে তিনি নানা অজুহাত দেখিয়ে এমনকি পাল্টা অভিযোগকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। অবিলম্বে এসব সমস্যার সমাধান করে সিএনজি স্টেশন গুলিতে কর্মরত কর্মীদের সময় মত বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top