আগরতলা, ৮ ডিসেম্বর : এনসিসি ত্রিপুরা ১৩ নং ব্যাটেলিয়নের উদ্যোগে দশ দিন ব্যাপী বার্ষিক ক্যাম্পের সমাপ্তি হল। সমাপ্তি অনুষ্ঠান উৎযাপন হয় ভগৎ সিং যুব আবাসে। সারা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রায় ৪০০ ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট কর্নেল সি রাজশেখর।
প্রসঙ্গত, প্রতিবছর এনসিসি দশদিনের একটি ক্যাম্পের আয়োজন করে। এই ক্যাম্পের মাধ্যমে এনসিসি টে যোগদান করা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়। স্কুল কলেজে যেসব বিষয় তাদের শেখানো যায় না, টে এই ক্যাম্পের মাধ্যমে শেখানোর জন্যই মূলত এই ক্যাম্পের আয়োজন করা হয়। এনসিসি-র উচ্চপদস্থ কর্মকর্তা তথা অভিজ্ঞ ব্যাটেলিয়নের সদস্যদের নির্দেশিকা অনুযায়ী ছাত্র ছাত্রীরা এই দশদিনে এনসিসি ক্যাডেট হিসেবে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করে।
রবিবার এই বার্ষিক ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয় কমান্ড্যান্ট কর্নেল সি রাজশেখর জানান, রাজ্যের আট জেলার প্রায় ৪০০ জন ছাত্র ছাত্রীরা এই বার্ষিক ক্যাম্পে যোগদান করেছে। এই ক্যাম্পের মাধ্যমে ছাত্রদের এনসিসি সার্টিফিকেট প্রাপ্তির পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়। পাশাপাশি এই ক্যাম্পে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং চরিত্র গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা প্রদান করা হয়। এই ক্যাম্পে আসা ছাত্ররা প্রাপ্ত শিক্ষার মাধ্যমে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


















