News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই দুটি জাহাজ ডুবে নিখোঁজ ২৪০, উদ্ধার ৩১ জন
Image

ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই দুটি জাহাজ ডুবে নিখোঁজ ২৪০, উদ্ধার ৩১ জন

seaমিলান, ৪ অক্টোবর (হি.স.) : ভূমধ্যসাগরে ফের শরণার্থী বোঝাই জাহাজ ডুবীর ঘটনা ঘটল | লিবিয়ার কাছে ভূমধ্যসাগরে দুটি জাহাজ ডুবে নিখোঁজ হলেন কমপক্ষে ২৪০ জন| এই খবর জানানো হয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী এজেন্সির তরফে | তবে দুটি জাহাজ থেকে ৩১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী এজেন্সি| শরণার্থীদের ইট্যালির লেনপেদুসা দ্বীপে নিয়ে আসা হয়েছে|
শরণার্থীরা জানিয়েছে, লিবিয়া থেকে রওনা দিয়েছিল তাঁরা| সেই সময়, জাহাজ ডুবে ভূমধ্যসাগরে তলিয়ে যান অনেকে| শরণার্থীদের বয়ান অনুযায়ী, প্রথম বোটটিতে ৬ শিশু, ২০ মহিলা সহ মোট ১৪০ জন ছিলেন| তাঁদের নিয়ে রওনা দেয় বোটটি| কিন্তু উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাঠের সঙ্গে ধাক্কা লেগে বোটটি উলটে যায়| মাত্র ২৯ জন প্রাণে বাঁচাতে সক্ষম হন| জলে তলিয়ে যাওয়া শরণার্থীদের মধ্যে ১২টি দেহ উদ্ধার করা হয়েছে| অন্য একটি বোট ১৩০ জনকে নিয়ে রওনা দিয়েছিল| সেখান থেকে মাত্র ২ মহিলাকে উদ্ধার করা গেছে|
ফলে এখন পর‌্যন্ত ভূমধ্যসাগরে পারাপারের সময় নিখোঁজের সংখ্যা বেড়ে হল ৪ হাজার ২২০ জন| জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগই পশ্চিম আফ্রিকার নাগরিক| রাষ্ট্রসংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী বিগত দিনের প্রায় ১০ লাখ শরণার্থী ভূমধ্যসাগর পেিরয়ে ইউরোপের দেশগুলিতে এসেছে| এবছর এখনও পর‌্যন্ত সেই সংখ্যা প্রায় ৩ লাখ ৩০ হাজার|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top