News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মীদের গাফিলতি দেখে অবাক বিধায়ক সুশান্ত 
Image

কর্মীদের গাফিলতি দেখে অবাক বিধায়ক সুশান্ত 

আগরতলা, ৭ ডিসেম্বর: বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরের অফিসে সকাল ১১ টা পর্যন্ত তালা, দেখা মেলেনি কর্মচারীদের। সরেজমিনে পরিদর্শন করে চক্ষু চরক গাছ বিধায়কের। 

শালগড় মহকুমা শাসক অফিসে খাদ্য দপ্তরে দরজায় সকাল ১১টা পর্যন্ত তালা‌। খাদ্য দপ্তরের একাংশ কর্মচারীদের কাজে অবহেলার ধরুন  জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দুই-তিন মাস হয়ে গেলো রেশন কার্ডে নতুন নাম তুলতে পারছেন না জনগণ। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরজমিনে খাদ্য দপ্তর অফিসে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব।

 অভিযোগের সমস্ত সত্যতা যাচাই করে একাংশ ফাঁকিবাজ কর্মচারীদের সিপিআইএম আমলের সমস্ত কালচার ভুলে যাওয়ার হুঁশিয়ারি দেন। জনগণ সঠিক সময়ে সঠিক পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয় সেই বিষয়ে সতর্ক করেন। বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরের একাংশ ফাঁকিবাজ কর্মচারী সিপিআইএম আমলের কালচার বজায় রাখার দরুন বিভিন্ন ভাবে ভোগান্তির শিকার জনসাধারণ। 

জানা গেছে,  ফাঁকিবাজ একাংশ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলাশাসকের সাথে দ্রুত আলোচনায় বসছেন বিধায়ক।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top