শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.): বড়সড় সাফল্য পেল উপত্যকার পুলিশ| শুক্রবার সকালে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর থেকে গ্রেফতার করা হল লস্কর-ই-তৈবা জঙ্গি ওমর খালিক মীর ওরফে সমীরকে| সোপোরে পুলিশ কন্ট্রোল রুম-এর তরফে জানানো হয়েছে, বারামুল্লা জেলার তাপ্পার এলাকায় নিজ বাসভবনের কাছেই গ্রেফতার করা হয় লস্কর-ই-তৈবা জঙ্গি ওমর খালিককে| পুলিশ জানিয়েছে, ধৃত লস্কর জঙ্গির বয়স অনুমানিক ২৩-২৫ বছরের মধ্যে| পাক অধিকৃত কাশ্মীর থেকে ট্রেনিং নিয়েছিল সে|
উরি হামলার জবাব দিতে গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা| খতম করা হয় প্রায় ৪০ জঙ্গিকে| তারপর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর চড়াও রয়েছে পাকিস্তানি রেঞ্জার্স| গত এক মাসে প্রায় ৬০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনা| এমতাবস্থায় ওমরের গ্রেফতারি পাকিস্তানকে কোণঠাসা করতে সাহায্য করবে বলে আশা গোয়েন্দাদের|

বড় সাফল্য পেল উপত্যকার পুলিশ, বারামুল্লায় গ্রেফতার লস্কর জঙ্গি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















