News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্র ও হরিয়ানায় সততার সঙ্গে জেতেনি বিজেপি : অরবিন্দ কেজরিওয়াল
Image

মহারাষ্ট্র ও হরিয়ানায় সততার সঙ্গে জেতেনি বিজেপি : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্র ও হরিয়ানায় সততার সঙ্গে জেতেনি বিজেপি। বুধবার দিল্লি বিধানসভায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, “তাঁরা (বিজেপি) দিল্লিতে ব্যাপক হারে ভোট কাটার ষড়যন্ত্র শুরু করেছে, আমার কাছে প্রমাণ ও সাক্ষী আছে। ২ দিন অপেক্ষা করুন, আমি সব প্রকাশ করব। আমি দেশকে বলব মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনে আপনারা (বিজেপি) কীভাবে জিতেছেন। আপনারা সততার সঙ্গে নির্বাচনে জিততে পারেননি।”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, আমাকে চাপ দেওয়া হয়েছিল দিল্লির বিদ্যুৎ সংস্থাগুলি আদানির হাতে তুলে দেওয়ার জন্য। আমি যখন প্রত্যাখ্যান করি, তখন আমি ভাবছিলাম যে এই কারণেই হয়তো আমাকে জেলে পাঠানো হয়েছে। বিজেপির কাছে আমার চ্যালেঞ্জ হল, তারা ঘোষণা করুক যে তারা ক্ষমতায় এলে তারা বিদ্যুৎ সংস্থাগুলো আদানির হাতে তুলে দেবে না।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top