News Flash

  • Home
  • খেলা
  • আইসিএ–র সভাপতি হিসেবে প্রয়াত অংশুমান গায়কোয়াড়ের স্থলাভিষিক্ত হলেন ভেঙ্কট সুন্দরম 
Image

আইসিএ–র সভাপতি হিসেবে প্রয়াত অংশুমান গায়কোয়াড়ের স্থলাভিষিক্ত হলেন ভেঙ্কট সুন্দরম 

মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স.) : ভেঙ্কট সুন্দরম ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (আইসিএ)–র সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন ৩০ নভেম্বর সমাপ্ত হয় এবং সুন্দরম সমিতির প্রধান হিসাবে প্রয়াত অংশুমান গায়কোয়াড়ের স্থলাভিষিক্ত হন।

আইসিএ-র একটি বিবৃতি অনুসারে, সুন্দরম একটি মেয়াদের জন্য সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন যা আইসিএ অফিস-আধিকারিকদের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত প্রসারিত হবে।

দীর্ঘ ক্যারিয়ারে, সুন্দরম দিল্লির হয়ে ৮১টি প্রথম-শ্রেণীর এবং ১৪টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। অবসর গ্রহণের পর, তিনি ১৯৯৮ সালে শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিসিআই-এর প্রধান কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।

৩১ জুলাই ২০২৪-এ গায়কোয়াড়ের মৃত্যুর পর থেকে সিআইএ–র সভাপতির পদটি শূন্য ছিল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top