News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ও চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে শহরে সনাতনী যুবাদের বিক্ষোভ মিছিল
Image

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ও চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে শহরে সনাতনী যুবাদের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ও চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে সনাতনী যুবার উদ্যোগে বাংলাদেশ চলো নামে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হতেই পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। পাশাপাশি, সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে। তাছাড়া, বেশকিছু দিন আগে চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। এরই প্রতিবাদে গর্জে উঠেছে সনাতনীরা।

এদিন তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব আজ উদ্বিগ্ন রয়েছে। জোরপূর্বক সংখ্যালঘুদের ধর্মান্তরিত করা হচ্ছে। সভ্য সমাজে এধরণের বর্বরতাকে ভালো চোখে কেউ দেখছে না। তাঁর কথায়, অতিসত্বর চিন্ময় দাস প্রভুকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা প্রদান করা হোক।

Releated Posts

জাতীয় ‘পঞ্চায়েত প্রগতি সূচক ২.০’-এ উজ্জ্বল ত্রিপুরা, সেরা জুগল কিশোর নগর পঞ্চায়েত

আগরতলা, ৩০ এপ্রিল: তৃণমূল স্তরের প্রশাসনে নতুন দিশা দেখিয়ে জাতীয় ‘পঞ্চায়েত প্রগতি সূচক (পিপিআই) ২.০’-এ উজ্জ্বল সাফল্য অর্জন…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

নারীদের সংসদীয় প্রতিনিধিত্বে জোরালো বিতর্ক, সর্বদলীয় ঐকমত্যের আহ্বান ত্রিপুরা বিধানসভায়

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে তীব্র কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৩০ এপ্রিল: উত্তর ত্রিপুরার ফটিকরায়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। বুধবার সন্ধ্যায় রাধানগর গ্রাম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top