News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্থায়ীভাবে নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনেও সিপাহীজলা অভয়ারণ্যের সামনে বিক্ষোভ বনমিত্র কর্মীদের
Image

স্থায়ীভাবে নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনেও সিপাহীজলা অভয়ারণ্যের সামনে বিক্ষোভ বনমিত্র কর্মীদের

আগরতলা, ৩ ডিসেম্বর: স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সরব হয়েছেন বনমিত্র কর্মীরা। আজ দ্বিতীয় দিন ও সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে ধর্ণা বসেছেন কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানা পুলিশ।

এদিন এক বনমিত্র কর্মী বলেন, ২০২১ সালে অগাস্ট মাসে বনদপ্তরে উদ্যোগে চুক্তিভিত্তিক বনমিত্র প্রকল্পে সারা রাজ্য থেকে ৭২০ কুড়িজন কর্মী নিয়োগ করা হয়েছে। তখন কর্মীদের বেতন ছিল যথাক্রমে ৩০০০ টাকা। তৎকালীন সময়ে তাদে বলা হয়েছিল বেতন ৩ হাজার টাকা হবে এবং সময় সাপেক্ষে তাদের কিছু একটা বেতন বৃদ্ধি পাবে। বর্তমানে তাদের বেতন ৪৮২০ টাকা হয়েছে। কিন্তু বনমিত্র কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ করা হয়নি। কিন্তু রাজ্য বনদপ্তরের উদ্যোগে পূর্বেই যখন তাদেরকে এই চাকুরী প্রদান করা হয় তাতে স্পষ্ট উল্লেখ ছিলো সেটা কখনোই অন্য প্রকল্পে নেওয়া যাবে না এমনকি স্থায়ীভাবে ও নিয়োগ করা যাবে না। তথাপিও বনমিত্র কর্মী সহ তাদের পরিবার সোমবার সকাল থেকে বনভোজনের মৌসুমে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন।

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যাই বিশালগড় থানার পুলিশ সহ টিএসআর বাহিনী। কিন্তু বনদপ্তরে কর্মীদের কোন আধিকারিকের দেখা নেই ঘটনাস্থলে। অন্যদিকে কোনরকম ঘোষণা ছাড়াই সিপাইজলা অভয়ারণ্যের মূল ফটকে বনভোজনের মরশুমে তালা ঝুলিয়ে দেওয়ায় বিপাকে পড়েছে পর্যটকরা।বনমিত্র কর্মীদের দ্বিতীয় দিনের এই ধর্নায় কোন আধিকারিকের দেখা নেই মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত বিপাকে পড়েছেন পর্যটকরা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top