News Flash

  • Home
  • দেশ
  • ১০০ বছরে এই নিয়ে তৃতীয়বার, ২০২৪-এ শুষ্কতম নভেম্বরের সাক্ষী হিমাচল
Image

১০০ বছরে এই নিয়ে তৃতীয়বার, ২০২৪-এ শুষ্কতম নভেম্বরের সাক্ষী হিমাচল

শিমলা, ৩ ডিসেম্বর (হি.স.): গত ১০০ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার শুষ্কতম নভেম্বরের সাক্ষী হয়েছে হিমাচল প্রদেশ। পাহাড়ি এই রাজ্যে ১২৪ বছরের মধ্যে এই বছরের নভেম্বরের তৃতীয় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে। ১৯.৭ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাতের পরিবর্তে হিমাচলে মাত্র ০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা নভেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে মাইনাস ৯৯ শতাংশ বিচ্যুতি। লাহৌল ও স্পিতি জেলায় ০.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, বাকি ১১টি জেলা নভেম্বর মাসে সম্পূর্ণ শুষ্ক হয়েই কাটিয়েছে।

২০১৮-২০২০ পর্যন্ত টানা তিন বছর হিমাচলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। তবুও বৃষ্টির ঘাটতি হয়েছে। ২০১৬ সালে নভেম্বর মাসে মোটেও বৃষ্টিপাত হয়নি, গত ১৪ বছরের মধ্যে সেটিই একমাত্র বছর যখন নভেম্বরে এই নভেম্বরের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। যাইহোক, অবশেষে শুষ্ক দিন কাটতে চলেছে হিমাচলে। আগামী ২৪ ঘণ্টায় লাহৌল ও স্পিতি, চাম্বা, কিন্নর, কাংড়া, মান্ডি এবং কুল্লু জেলার উঁচু পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হতে পারে। তারপর ফের সমতল এবং নীচু পাহাড়ে, আগামী এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top