News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কক্ষের সামনে বিক্ষোভে সামিল এসএফআই
Image

সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কক্ষের সামনে বিক্ষোভে সামিল এসএফআই

আগরতলা, ২ ডিসেম্বর : নিয়মিত স্টাইপেন্ড না পাওয়ায় সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কক্ষের সামনে বিক্ষোভে সামিল এসএফআই এর সদস্যরা। স্টাইপেন্ড থেকে বঞ্চিত ছাত্রদের ন্যায় বিচারের দাবিতে আজকের এই ধরনা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন পেশাদার বিষয়ে পড়াশোনার জন্য সংখ্যালঘু ছাত্রদের আর্থিক সহায়তার ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম হয়েছে। দপ্তর থেকে পাওয়া বিজ্ঞাপনে প্রত্যেক ছাত্র ৯০,০০০ টাকা করে দেওয়ায় কথা উল্লেখ করা ছিল। কিন্তু কিছু ছাত্রদের ৯০,০০০ টাকা এবং অন্যদের ৫০,০০০ টাকা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা। এতে ছাত্রদের মধ্যেই বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

এসএফআই এর জনৈক বিক্ষোভকারী জানিয়েছেন, স্টাইপেন সংক্রান্ত এই সমস্যা নিয়ে এসএফআই এর ছাত্ররা একাধিকবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছে। এই সমস্যার সমাধান ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হলেও কোনো ফল হয়নি। এমনটাই অভিযোগ করেন এসএফআই এর ছাত্ররা।

বারবার বলা সত্ত্বেও এই সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কক্ষের সামনে বিক্ষোভে বসেছে এসএফআই এর সদস্যরা। বঞ্চিত ছাত্রদের সঠিক পরিমাণ স্টাইপেন এর ব্যবস্থা করার দাবিতে আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এসএফআই এর বিক্ষোভকারীরা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে যদি ওই সমস্যা সমাধান না করা হয়, সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হবেন।

Releated Posts

শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে স্কুলে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী-অভিভাবকরা

আগরতলা, ১০ আগস্ট : শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে আজ সকালে সাব্রুমের পয়াংবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top