News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুতোপেটা ও কুশপুত্তলিকা দাহ করলো বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ
Image

ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুতোপেটা ও কুশপুত্তলিকা দাহ করলো বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১ ডিসেম্বর:
বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের প্রধান ডঃ মোহাম্মদ ইউনুসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতা পেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ালো বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ।

বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দিকে দিকে চলছে হিন্দুদের উপর আক্রমন, ঘরবাড়ি, মঠ, মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যা মামলায় আটক করার প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখিয়ে ইউনুসকে জুতা পেটা করে কুশপুত্তলিকা পোড়ালো বিলোনিয়া হিন্দু সনাতনী নাগরিক সমাজ।

বিক্ষোভ মিছিল শুরু হয় রবিবার বিকেল চারটা নাগাদ বিলোনিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে। হিন্দু সনাতনী সমাজের নাগরিকরা এই বিক্ষোভে সামিল হয়ে, আওয়াজ তোলেন।  অবিলম্বে হিন্দুদের উপর ও হিন্দু মন্দিরের উপর আক্রমণ বন্ধ সহ চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক নতূবা হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভ মিছিল থেকে।

বিক্ষোভ মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে এসে  বিলোনিয়া মুহুরি ঘাট আন্তঃ শুল্ক বানিজ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে শুরু হয় সভা। সভাস্থলে উপস্থিত ছিলেন কার্তিক প্রভু, অরুণ হালদার, আচারিয়া শুভমিত্র নন্দ অবোদুত , বিপ্লব সেন, অভিজিৎ দেবনাথের মতো হিন্দু নাগরিক সমাজের অগ্ৰনি সৈনিকরা।

Releated Posts

শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে স্কুলে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী-অভিভাবকরা

আগরতলা, ১০ আগস্ট : শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে আজ সকালে সাব্রুমের পয়াংবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top