News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনটি রাষ্ট্রায়ত্ত অয়েল কোম্পানি কর্তৃক ‘আমাদের রান্নাঘর, আমাদের দায়িত্ব’ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

তিনটি রাষ্ট্রায়ত্ত অয়েল কোম্পানি কর্তৃক ‘আমাদের রান্নাঘর, আমাদের দায়িত্ব’ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ ডিসেম্বর: 
ভারত সরকারের অধীনস্থ তিনটি রাষ্ট্রায়ত্ত অয়েল কোম্পানি কর্তৃক ‘আমাদের রান্নাঘর, আমাদের দায়িত্ব’ বিষয়ক দেশব্যাপী প্রতিটি জেলায় কার্যক্রমের অনুষঙ্গ হিসাবে উত্তর ত্রিপুরা জেলায়ও স্থানীয় দীনদয়াল উপাধ্যায় ভবনে, উত্তর ত্রিপুরা জেলার এল.পি.জি বিতরকদের দ্বারা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল বিষয় ছিল গৃহীনীদের দ্বারা এল.পি.জি ব্যবহারে গ্রহনীয় নিরাপত্তা বিষয়ক অনুশীলনের কার্যাবলী প্রদর্শন। পাঁচজন গৃহীনী প্রতিযোগী হিসাবে এই অনুশীলন পরিদর্শনে অংশগ্রহণ করেন এবং সকলেই নিরাপত্তা বিষয়ক কার্যাবলী সঠিকভাবে প্রদর্শন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিন তিনি নিজে নিরাপত্তা বিষয়ক পদক্ষেপগুলি সঠিকভাবে অনুসরণ করে ডিমের একটি পদ রান্না করে উপস্থিত সকলকে তাক লাগিয়ে দেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের কাউন্সিলর কমলাকান্ত চক্রবর্তী, সুপর্ণা চক্রবর্তী এবং টুলু কর্মকার। ইন্ডিয়ান অয়েলের পক্ষে উপস্থিত ছিলেন আধিকারিক নন্দলাল খুশহুয়া। প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং সবাই মিলে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Releated Posts

শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে স্কুলে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী-অভিভাবকরা

আগরতলা, ১০ আগস্ট : শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে আজ সকালে সাব্রুমের পয়াংবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top