News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যভিত্তিক রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত
Image

ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যভিত্তিক রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর:
ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যভিত্তিক রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হয় আগরতলা উমাকান্ত মাঠে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র ।

রবিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যভিত্তিক রেড রান অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশে এবং রাজ্যে বিগত কয়েক বছর ধরে এইচআইভি এবং এইডসের প্রবণতা অনেকটাই কমেছে। ত্রিপুরায় এইচআইভি ৪৬ শতাংশ এবং এইডস ৭৬ শতাংশ সংক্রমণ কমেছে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, রাজ্যে শিরাপথে নেশা গ্রহণের ফলে এইচআইভির প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সহ অন্যান্য সংস্থাগুলি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে এইচআইভি সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছে। তাতে সাফল্য আসতে শুরু করেছে বলে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব।

Releated Posts

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top