News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৬২-তম রাজ্য দিবস উপলক্ষ্যে নাগাল্যান্ডবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মু, প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের
Image

৬২-তম রাজ্য দিবস উপলক্ষ্যে নাগাল্যান্ডবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মু, প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : ৬২-তম রাজ্য দিবস উপলক্ষ্যে নাগাল্যান্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন উন্নয়নের পরিপ্রেক্ষিতে নাগাল্যান্ডের অগ্রগতির প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন। আজ ১ ডিসেম্বর রাষ্ট্রপতি মুর্মু তাঁর মাইক্রোব্লগিং সাইট এক্স-এ রাজ্যের অগ্রগতিকে ‘প্রশংসনীয়’ বলে বর্ণনা করেছেন৷ রাষ্ট্রপতি লিখেছেন, ‘রাজ্য প্রতিষ্ঠা দিবসে নাগাল্যান্ডের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। উদ্ভিদ ও প্রাণীজগতের ঐতিহ্যে সমৃদ্ধ নাগাল্যান্ড বীরত্বের দেশও। বিভিন্ন উন্নয়নের প্যারামিটারে নাগাল্যান্ডের অগ্রগতি প্রশংসনীয়। শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং প্রগতিশীল ভবিষ্যতের জন্য এই সুন্দর রাজ্যের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা।’

এছাড়া নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী নাগাল্যান্ডের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরে বলেন, ‘নাগাল্যান্ডের জনগণকে তাঁদের রাজ্য দিবসে শুভেচ্ছা। নাগাল্যান্ড তার সমৃদ্ধ সংস্কৃতি এবং অভূতপূর্ব প্রকৃতির জন্য ব্যাপক প্রশংসিত। নাগা সংস্কৃতি তার কর্তব্য এবং সহানুভূতির চেতনার জন্য পরিচিত। আগামীদিনে নাগাল্যান্ডের ক্রমাগত উন্নতির জন্য প্রার্থনা করছি।’

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগাল্যান্ড দিবসে শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডলে বলেছেন, নাগাল্যান্ড একটি গৌরবময় সংস্কৃতি এবং আশীর্বাদপুষ্ট ঐতিহ্যে পরিপূর্ণ। তিনি লিখেছেন, ‘নাগাল্যান্ড দিবসে আমাদের নাগা বোন ও ভাইদের উষ্ণ শুভেচ্ছা। একটি গৌরবময় সংস্কৃতি ও আশীর্বাদপুষ্ট ঐতিহ্যে পরিপূর্ণ রাজ্য নাগাল্যান্ড। নাগাল্যান্ড হলো ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক টেপেস্ট্রিতে আমাদের বৈচিত্র্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও জি-এর নেতৃত্বে রাজ্য উন্নয়নের শিখরে যাক, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি।’

উল্লেখ্য, ১৯৬৩ সালের ১ ডিসেম্বর অসম থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক পূর্ণরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিষ্টান অধ্যুষিত নাগাল্যান্ড।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top