News Flash

Image

শ্রীভূমির নিলামবাজারে উদ্ধার প্রায় এক কো‌টি টাকার হেরোইন, গ্রেফতার এক

নিলামবাজার (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত নিলামবাজারে প্রায় এক কো‌টি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। হেরোইন পাচারে ব্যবহৃত দামি চার চাকার গাড়ি সহ বড়ান্তরের বাসিন্দা জনৈক আবদুল জব্বারের ছেলে আলি হু‌সেন (২৫)-কে আটক করা হয়েছে।

জানা গেছে, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শ্রীভূ‌মির পুলিশ সুপার পারর্থপ্রতিম দা‌সের নি‌র্দেশে আজ শুক্রবার সকা‌লে নিলামবাজার থানার ওসি জয়চন্দ্র সিংহ দলবল নি‌য়ে গান্ধাই রোডে ওৎ‌ পেতে ব‌সেন। এক সময় এএস ০১ ইএইচ ৬৩১৯ নম্ব‌রের এস‌প্রেসো কারের গতিরোধ করে অভিযানকারী পু‌লিশ।

গা‌ড়িতে তালাশি চালিয়ে কয়েকটি গোপন চেম্বার থেকে পাঁচ‌টি সাবা‌ন কেস উদ্ধার করা হয়। সাবান কেস থেকে প্রায় ৫৬১ গ্রাম সন্দেহজনক হে‌রোইন বা‌জেয়াপ্ত করেন পুলিশের অভিযানকারীরা। কালোবাজারে বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির মূল্যো কমপক্ষে এক কো‌টি টাকা হ‌বে ব‌লে মনে করছে পু‌লিশ।

জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে আলি হু‌সেনের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজই তাকে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদাল‌তে পেশ ক‌রে পু‌লিশ। পরে আদাল‌তের নি‌র্দেশে আলি হুসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top