News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের ঐতিহ্যময় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে: বনমন্ত্রী
Image

রাজ্যের ঐতিহ্যময় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে: বনমন্ত্রী

আগরতলা, ২৯ নভেম্বর: খোয়াইয়ের নতুন টাউনহলে আজ থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী জেলাভিত্তিক বিদ্যাফেস্ট। ডিস্ট্রিক্ট লেভেল বিদ্যাফেস্ট অর্গানাইজিং কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।

জেলাভিত্তিক বিদ্যাফেস্টের উদ্বোধন করে বনমন্ত্রী বলেন, রাজ্যের ঐতিহ্যময় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে। রাজ্যের ঐতিহ্যময় কৃষ্টি ও সংস্কৃতির পরম্পরা সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করতে হবে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত হতে হবে। দেশের ও মানুষের কল্যাণে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীরা যাতে কিছু শিখতে পারে এজন্য তাদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কৃষ্টি ও সংস্কৃতি আমাদের সম্পদ। অনুষ্ঠানে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় (দত্ত) বলেন, সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিকাঠামো উন্নয়নে কাজ করছে। ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদান করার মধ্যদিয়ে শিক্ষার মানকে আরও বিকশিত করে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক চাঁন্দনী চন্দ্রন। সভাপতিত্ব করেন খোয়াই মহকুমার মহকুমা শাসক চারু ভার্মা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে, শচীন দেববর্মণ মেমোরিয়াল গভ: মিউজিক কলেজের প্রিন্সিপাল ড. মণিকা দাস, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে বাল্যবিবাহ সম্পর্কিত সচেতনতামূলক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

জেলাভিত্তিক বিদ্যাফেস্টে খোয়াই জেলার ১২টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য, নাটক, রচনা লিখন, আর্ট, মিউজিক, যোগা, রঙ্গোলী, কবিতা সহ ২৮টি ইভেন্টে অংশ নেবে। আগামী ২ ডিসেম্বর তেলিয়ামুড়া টাউনহলে ৪ দিনব্যাপী বিদ্যাফেস্টের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলাভিত্তিক বিদ্যাফেস্ট উপলক্ষে টাউনহল প্রাঙ্গণে ১২টি প্রদর্শনী স্টল খোলা হয়েছে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top