News Flash

  • Home
  • দেশ
  • চিন্ময় প্রভুর গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদের
Image

চিন্ময় প্রভুর গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদের

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ। হেফাজতে থাকা অবস্থায় তারা চিন্ময় প্রভুর জীবনহানির আশঙ্কাও প্রকাশ করেছেন। তাদের তরফে জোরালোভাবে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদের তরফে মূলত তিনটি দাবি তুলে ধরা হয়। বলা হয়: চিন্ময় প্রভু-সহ সব রাজবন্দীদের মুক্তি দিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং স্বাধীনভাবে ধর্মাচরণ এর নিশ্চয়তা দিতে হবে। এছাড়া এখনও পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের সম্পত্তির যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি দোষীদের বিচারের দাবিও জানানো হয়। এছাড়াও মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফেরত নেওয়ার দাবিও জানানো হয় এই সংঘঠনের তরফে।

উল্লেখ্য, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ। চিন্ময় প্রভু নামেই তিনি অধিক পরিচিত। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি বরাবর সোচ্চার। গত কয়েকদিনে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন। তিনি দাবি করেন যে, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া ‘নিপীড়নের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল। তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবার ঢাকা বিমানবন্দর থেকে সেদেশের পুলিশ চিন্ময় প্রভুকে গ্রেফতার করার পর থেকেই হিন্দুরা ক্ষোভ জানিয়েছেন ওদেশে। একটাই দাবি, নিঃশর্তে মুক্তি দিতে হবে সনাতন হিন্দু প্রতিনিধি চিন্ময় প্রভুকে। এই গ্রেফতারি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। ওদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দাবি, তাঁর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিলো “বাংলাদেশ উদ্বাস্তু উন্নয়ন সংসদ”–ও।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top