News Flash

  • Home
  • Uncategorized
  • নয়াদিল্লির শাহদরায় বহুতলে ভয়াবহ আগুন, মৃত এক নাবালিকা সহ ৩
Image

নয়াদিল্লির শাহদরায় বহুতলে ভয়াবহ আগুন, মৃত এক নাবালিকা সহ ৩

fire2নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): নয়াদিল্লির শাহদরায় মোহন পার্ক এলাকায় অবস্থিত বহুতলে ভয়াবহ আগুন লেগে মৃতু্য হল অন্তত ৩ জনের| মৃতদের মধ্যে এক নাবালিকাও রয়েছে| অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ১০ জন| তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ৱুধবার সকালে মোহন পার্ক এলাকায় অবস্থিত একটি বহুতলের পার্কিং লটে আগুন লাগে| দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| দমকল সূত্রের খবর, ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুতলটিতে ৩০টি পরিবারের বাস| আগুন লাগা মাত্রই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে| প্রাণ বাঁচাতে সবাই বহুতলের বাইরে বেরিয়ে আসেন| আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি| তবে, দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top