News Flash

  • Home
  • দিনের খবর
  • কনৌজে ট্রাকে ধাক্কা নিয়ন্ত্রণহীন গাড়ির, মৃত্যু ৫ ডাক্তারের
Image

কনৌজে ট্রাকে ধাক্কা নিয়ন্ত্রণহীন গাড়ির, মৃত্যু ৫ ডাক্তারের

কনৌজ, ২৭ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কনৌজে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর নিয়ন্ত্রণহীন একটি গাড়ি ধাক্কা মারল ট্রাকে। বুধবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, মৃতরা সবাই ডাক্তার। পুলিশ জানিয়েছে, নিহত ডাক্তাররা সবাই সাইফাই মেডিকেল কলেজের পিজি পড়ুয়া। বুধবার ভোররাত ৩টে থেকে ৩.৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছেন, বুধবার ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা মারে। সংঘর্ষে সাইফাই মেডিক্যাল কলেজের ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তিরওয়া কোতোয়ালি এলাকায় ১৯৬ কিলোমিটার মার্কের কাছে দুর্ঘটনাটি ঘটে। ডাঃ সি পি পাল বলেছেন, “দুর্ঘটনাটি ৩টে থেকে ৩.৩০ মিনিটের মধ্যে। একটি অ্যাম্বুলেন্স ৬ রোগীকে নিয়ে এসেছিল, যাদের মধ্যে ৫ জন মারা গিয়েছিল। সবাই সাইফাই বিশ্ববিদ্যালয়ের পিজি পড়ুয়া।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top