News Flash

  • Home
  • বিদেশ
  • রক্তাক্ত ইসলামাবাদের ডি-চক, সংঘর্ষে পিটিআইয়ের তিন কর্মী নিহত
Image

রক্তাক্ত ইসলামাবাদের ডি-চক, সংঘর্ষে পিটিআইয়ের তিন কর্মী নিহত

ইসলামাবাদ, 26 নভেম্বর (হি. স.) : রক্তাক্ত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ডি-চক । পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ‘ডু অর ডাই’ কলের পরে সরকারি বাধা অতিক্রম করে ডি-চকে পৌঁছানো হাজার হাজার কর্মী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পিটিআই দাবি করেছে যে সংঘর্ষে তাদের তিন কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে পিটিআই জানিয়েছে, ইসলামাবাদের বিক্ষোভে পুলিশ সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে, এতে তিনজন নিহত ও অনেকে আহত হয়েছে।

ফেডারেল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন , সরকার সম্ভাব্য সব উপায়ে পিটিআই নেতাদের বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তারা বুঝতে চায়নি। । জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। এমনকি, ইমরানের সমর্থকদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে পাক-সেনা।

ইসলামাবাদের প্রাদেশিক পুলিশ প্রধান উসমান আনোয়ার জানিয়েছেন, সরকারি হিসেবে এখন পর্যন্ত অন্তত ১১৯ জন আহত হয়েছেন। ইসলামাবাদ সহ গোটা পঞ্জাব প্রদেশে পুলিশের ২২টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

পূর্ব পঞ্জাব প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ সোমবার বলেছেন, ‘ইতিমধ্যে পাঁচ সাংসদ সহ ইমরানের চার হাজারেরও বেশি সমর্থককে আটক করেছে পুলিশ।’ অন্যদিকে, ইমরানের স্ত্রী বুশরা বিবি জানান, ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন চলবে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top