News Flash

  • Home
  • খেলা
  • হকি পুরুষ জুনিয়র এশিয়া কাপ : থাইল্যান্ডের বিরুদ্ধে বুধে অভিযান শুরু ভারতীয় জুনিয়র দলের
Image

হকি পুরুষ জুনিয়র এশিয়া কাপ : থাইল্যান্ডের বিরুদ্ধে বুধে অভিযান শুরু ভারতীয় জুনিয়র দলের

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারতীয় জুনিয়র পুরুষ হকি দল বুধবার ওমানের মাস্কাটে থাইল্যান্ডের বিরুদ্ধে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ অভিযান শুরু করবে। টুর্নামেন্ট চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

পুল এ-তে আছে ভারত, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপেই এবং থাইল্যান্ড। পুল বি-র পাঁচটি দল পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ, ওমান এবং চীন ৷ ভারত ২০২৩,২০১৫,২০০৮ এবং ২০০৪ সহ রেকর্ড চারবার জুনিয়র এশিয়া কাপ জিতেছে। গত বছর ফাইনালে ভারত পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।

গত বছর এই প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় আমির আলি এবং রোহিত অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।আগামীকাল থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযানের উদ্বোধনী ম্যাচের পর ভারত ২৮ নভেম্বর জাপানের বিরুদ্ধে খেলবে। ৩০ নভেম্বর চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে এবং কোরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ১ ডিসেম্বর।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top