News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় সংবিধান বছরের পর বছর ধরে তপস্যা, শক্তি ও সামর্থ্যের ফল : ওম বিড়লা
Image

ভারতীয় সংবিধান বছরের পর বছর ধরে তপস্যা, শক্তি ও সামর্থ্যের ফল : ওম বিড়লা

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারতীয় সংবিধান আমাদের জনগণের বছরের পর বছর ধরে তপস্যা, ত্যাগ, উদ্ভাবনী, শক্তি ও সামর্থ্যের ফল। মঙ্গলবার সংবিধান দিবসের অনুষ্ঠানে এই বার্তা তুলে ধরলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংবিধান সদনে অনুষ্ঠিত সংবিধান দিবসের অনুষ্ঠানে মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “আজ সংবিধান দিবস উদযাপন করা কোটি কোটি ভারতীয়কে আমি অভিনন্দন জানাই। রাষ্ট্রপতির নেতৃত্বে সমগ্র দেশ একত্রে সংবিধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।”

অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “আজ কোটি কোটি দেশবাসী সংবিধানের প্রস্তাবনা পাঠ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণায়, ২০১৫ সালে, আমরা ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে উদযাপন করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের সংবিধান আমাদের জনগণের বছরের পর বছর ধরে তপস্যা, ত্যাগ, উদ্ভাবনী, শক্তি ও সামর্থ্যের ফল। এই সেন্ট্রাল হলে প্রায় ৩ বছরের কঠোর পরিশ্রমের পর তাঁরা দেশের ভৌগোলিক ও সামাজিক বৈচিত্র্যকে এক সুতোয় আবদ্ধ করে একটি সংবিধান তৈরি করেছেন।”

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top