News Flash

  • Home
  • Uncategorized
  • জয়শংকর হত্যা মামলায় দু’জন জেল হেপাজতে
Image

জয়শংকর হত্যা মামলায় দু’জন জেল হেপাজতে

court-hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় জয়শংকর সিং খুনের মামলায় ধৃত রঞ্জন রায় ও ব্রাহাম দেবরায়কে সোমবার আদালতে তোলা হলে সিজেএম কোর্টের বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷ এদিকে, এই খুনের ঘটনায় মুখ্য অভিযুক্ত মনজিৎ রায়কে মঙ্গলবার তিনদিনের পুলিশ রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলা হবে৷
উল্লেখ্য, জয়শংকর সিং খুনের মামলায় পুলিশ প্রথমে রঞ্জন রায়কে আটক করে৷ আগরতলা থেকে পালানোর সময় অপর অভিযুক্ত ব্রাহামকে দেবরায়কে বাধারঘাট রেলস্টেশন থেকে আটক করে পুলিশ৷ গত শনিবার গভীর রাতে এই খুনের মুখ্য অভিযুক্ত মনজিৎ রায়কে কলমচৌড়া থানার অধীন মধ্যপাড়া থেকে এনসিসি থানার পুলিশ আটক করে৷ তার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top