News Flash

  • Home
  • Uncategorized
  • কুঞ্জবনে শিশুকন্যা ধর্ষিতা, ধৃত যুবক জেল হেপাজতে
Image

কুঞ্জবনে শিশুকন্যা ধর্ষিতা, ধৃত যুবক জেল হেপাজতে

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কুঞ্জবন এজি কলোনি এলাকায় ৫ বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে জেল হেপাজতে পাঠিয়েছে আদালত৷ আগামীকাল জেলা ও দায়রা জজ আদালতে অভিযুক্তকে পুনরায় তোলা হবে৷
রাজধানী আগরতলা শহরের কুঞ্জবন এজি কলোনি এলাকায় সোমবার সন্ধ্যা নাগাদ ৫ বছরের এক শিশু কন্যাকে তুলে নিয়ে একটি ঘরে ধর্ষণ করে স্থানীয় এক যুবক৷ শিশুটির গোপন অঙ্গে মারাত্মক জখম হয়েছে৷ এব্যাপারে কিন্তু কন্যার পরিবার জিবি পুলিশ আউট পোস্টে অভিযোগ জানাতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ৷ মামলা না নিয়ে ঘটনার মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেয় জিবি আউট পোস্টের পুলিশ৷ তাতে ক্ষুব্দ হয়ে শিশুটির পরিবারের লোকজনরা আগরতলা পূর্ব মহিলা থানায় এসে লিখিত অভিযোগ জানান৷ অভিযোগ পাবার পরপরই মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ অভিযুক্ত উত্তম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তাকে ১ম শ্রেণীর বিচার বিভাগীয় আদালতে তোলা হয়৷ পক্সো ধারায় মামলা গৃহীত হওয়ায় মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে৷ তাকে একদিনের জন্য জেল হাজতে পাঠানো হয়েছে৷ আগামীকাল তাকে পুনরায় আদালতে তোলা হবে৷ কুঞ্জবন এজি কলোনি এলাকায় শিশু কন্যা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top