News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রস ও তৃণমূল কোনওভাবেই রাজ্যবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে না ঃ বিপ্লব
Image

কংগ্রস ও তৃণমূল কোনওভাবেই রাজ্যবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে না ঃ বিপ্লব

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার তুঙ্গে উঠেছে৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব আজ বাড়ি বাড়ি প্রচারে সামিল হন৷ তিনি বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য গণদেবতাদের প্রতি আহ্বান জানান৷
বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে সামিল হলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ ভোট প্রচারে গিয়ে গণদেবতাদের হাতে ইস্তেহার তুলে দেন বিপ্লব বাবু৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তন ও বিকাশের ধারা এই রাজ্যেও বইছে৷ কেন্দ্রের বিজেপি সরকারের কাজকর্মের নিরিখেই এই রাজ্যেও মানুষজন বিজেপির পতাকাতলে সামিল হচ্ছেন৷ ১৯ নভেম্বরের উপনির্বাচনে এরই প্রতিফলন ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, এই রাজ্যে এখনো পর্যন্ত দুটি দলই রাজ্য শাসন করে আসছে৷ এরাজ্যে বিরোধী দল কংগ্রেস ভেঙ্গে তৃণমূলের উত্থান হয়েছে৷ তারা কোনভাবেই রাজ্য ও রাজ্যবাসীর স্বপ্ণ ও প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন৷ সিপিআইএমের একমাত্র বিকল্প বিজেপিকে শক্তিশালী করার জন্য তিনি গণদেবতাদের প্রতি আহ্বান জানান৷ অন্যান্য বিরোধী দলগুলিকে জনাবিচ্ছিন্ন দল বলে তিনি আখ্যায়িত করেন৷ তারা ব্যক্তিগত স্বার্থে পার্টি করে বঢ়েও তিনি মন্তব্য করেন৷ বড়জলা বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্যান্য নেতারাও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে সামিল হয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top