News Flash

  • Home
  • Uncategorized
  • রামনগর ও প্রেমতলায় দু’জনের লাশ উদ্ধার, আড়ালিয়ায় হত্যার লক্ষ্যে কুপিয়ে জখম এক ব্যক্তিকে
Image

রামনগর ও প্রেমতলায় দু’জনের লাশ উদ্ধার, আড়ালিয়ায় হত্যার লক্ষ্যে কুপিয়ে জখম এক ব্যক্তিকে

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা/চুড়াইবাড়ি, ১ নভেম্বর৷৷ রাজ্যে খুনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ এতদিন নারী সংক্রান্ত অপরাধ নিয়ে প্রশাসনকে সমালোচনার মুখ্য পড়তে হচ্ছিল৷ এখন নতুন করে গণহারে খুনের ঘটনা ঘটছে৷ একই দিন দুটি স্থানে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ একজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ অন্যজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ এদিকে, আরও এক জনকে হত্যার লক্ষ্যে কুপিয়ে জখম করা হয়েছে৷ একের পর এক খুনের ঘটনায় বিভিন্ন মহলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷ গত এক মাসে রাজ্যের বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশী খুনের ঘটনা ঘটেছে৷ কোন কোন ক্ষেত্রে তদন্তে উঠে এসেছে পারিবারিক বিবাদের জেরে হত্যা৷ আবার কোন ক্ষেত্রে খুনের রহস্য উদাঘটন করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে পুলিশ৷ যদিও প্রতিটি ক্ষেত্রেই পুলিশ মামলা নিয়েছে৷
রামনগর ৮ নম্বর এলাকায় মঙ্গলবার সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ নিহতের নাম প্রদীপ আচার্য৷ ঘটনায় গোটা রামনগর এলাকায় চাঞ্চল্য৷
মঙ্গলবার সাত সকালে রামনগর ৮নম্বর এলাকার শেষপ্রান্তে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ নিহত ব ক্তির নাম প্রদীপ আচার্য৷ বয়স আনুমানিক ৪৫৷ নিহতের বাড়ি সংলগ্ণ এলাকায় সোমবার সকালে রামনগর ৮ নম্বর এলাকার ড্রেনে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রামনগর ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ ঘটনায় গোাট এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এদিকে জামাতা বিনয় দাসের হাতে এই প্রদীপ আচার্যকে খুন হতে হয়েছে বলে নিহতের কন্যা জানালেন৷
বর্তমানে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে৷ এব্যাপারে গ্রেপ্তারের কোন খবর পাওয়া যায়নি৷
কালীপূজার দ্বিতীয় রাতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের৷ জানা গিয়েছে স্ত্রীর সাথে কিছুটা পারিবারিক বিবাদের জেরেই মৃত্যু৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে ঊনকোটি জেলার কৈলাসহরের বাসিন্দা দুর্গা গৌর (৩৩) কর্মসূত্রে চুড়াইবাড়ি থানার অধীন প্রেমতলার রুনুবালা করের বাড়িতে ভাড়া থাকতেন৷ পেশায় পাথর ভাঙ্গার শ্রমিক৷ গতকাল রাতে তার স্ত্রীর সাথে কিছু বিষয় নিয়ে বিবাদের জেরে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, প্রায়ই নাকি স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ হয়৷ গতকাল রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়৷ আজ সকালে দুর্গা গৌর পুকুরে স্নাত করতে এসে জলে ডুবে মারা যায়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ময়না তদন্তের পর পুলিশ ডাক্তারের বক্তব্য উদ্বৃতি দিয়ে জানিয়েছে দুর্গা গৌরের শরীরে ও বুকে নাকি প্রচন্ড ব্যথা হওয়ার কারণেই সে মারা গিয়েছে৷ জলে ডুব দিয়ে আর শ্বাস ফিরিয়ে আনতে পারেনি সে৷ আর তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
এদিকে, আড়ালিয়া ঋষি কলোনিতে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম চন্দন ঋষিদাস৷ পেশায় ঢাক বাদক৷ প্রতিবেশী উত্তম ঋষিদাসের সঙ্গে লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে৷ আহত চন্দন ঋষিদাসকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top