কলকাতা, ১ নভেম্বর (হি.স.) : বুধবার সিএবিতে সৌরভের চা-চক্রে পুরো বাংলা টিমকে আমন্ত্রণ জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়| বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচ থেকেই হতে পারে দিন্দা-কুইল্যা জুটির আসল পরীক্ষা|
তিন ম্যাচে ১৫ পয়েন্ট| রঞ্জির সাম্প্রতিক ইতিহাসে বাংলার এই পারফরম্যান্স নজিরবিহীন| মনোজদের এই সাফল্যের পিছনে অনেকের দাবি, পেস অ্যাটাক| যার নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ অশোক দিন্দা আর নবাগত অমিত কুইল্যা| পঞ্জাবের পর রেল, এই জুটিতেই সরাসরি জয় পেয়েছে বাংলা| অভিজ্ঞ দিন্দার মতে, ছোটদের থেকেও শিখছেন তিনি| রণ-ম্যাকো, রণ-দিন্দার পর দিন্দা-কুইল্যা| নতুন এই জুটি নিয়ে এখনই বাড়তি উত্সাহ দেখাতে চান না অধিনায়ক মনোজ| বরং অপেক্ষা করতে চান বাকি ম্যাচ গুলির জন্য|
আগামী ৯ নভেম্বর বিরাটের কোটলায় বাংলার রঞ্জি অভিযান| প্রতিপক্ষ গুজরাত| ভারতের হয়ে ইংল্যান্ড টেস্ট খেলতে চলে যাবেন বলে পার্থিব প্যাটেলের গুজরাতের বিরুদ্ধে থাকবেন না ঋদ্ধিমান সাহা| যার অর্থ, বাংলাকে ফের পুরনো কম্বিনেশনে ফিরতে হবে|

চা-চক্রে পুরো বাংলা টিমকে আমন্ত্রণ জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















