News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজার কলেজের ছাত্র সংসদে বোমা বিষ্ফোরণ
Image

শান্তিরবাজার কলেজের ছাত্র সংসদে বোমা বিষ্ফোরণ

blastনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ অক্টোবর৷৷ দক্ষিণ জেলার শান্তিরবাজার কলেজের ছাত্র সংসদে বোমা বিস্ফোরণ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার৷ শনিবার ও রবিবার কোন এক সময়ে ছাত্র সংসদের ঘরে বোমা বিস্ফোরণটি ঘটে৷ এই দুইদিন বন্ধ থাকায় বিষয়টি প্রকাশ্যে আসেনি৷ বিস্ফোরণের ফলে ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়৷ বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে৷
সোমবার বিষয়টি প্রকাশ্যে আসতেই কলেজ কর্তপক্ষ বিষয়টি পুলিশকে জানায়৷ পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনও পর্যন্ত কোন ক্লু পায়নি পুলিশ৷ এদিকে কলেজ সূত্রে জানা গিয়েছে ছাত্র সংসদের ঘরের দরজা বন্ধ থাকলেও একটি জানালা খোলা ছিল৷ এসএফআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে কেউ জানালা গিয়ে বোমা ফেলেছে ঘরের মধ্যে৷ আর তা বিস্ফোরণ হয়েছে৷
অন্যদিকে স্থানীয় জনমনে এও জল্পনা শুরু হয়েছে এসএফআই নেতারা বোমা সহ অন্যান্য অস্ত্র ছাত্র সংসদে মজুত রেখেছিল৷ আর তাই বিস্ফোরণ ঘটেছে৷ অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র সংসদে নানা ধরনের আগ্ণেয়াস্ত্র মজুত রাখা হয়েছে৷ এই অভিযোগ বিরোধী ছাত্র সংগঠনগুলির তরফ থেকে বহুবার করা হয়েছিল৷ কিন্তু, পুলিশ এই অভিযোগে আমল করেনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ জেলায় রীতিমতো উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবী উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top