News Flash

  • Home
  • Uncategorized
  • বিভ্রান্তীকর তথ্যের লিফলেট, খোয়াইয়ে বিতর্কে তৃণমূল
Image

বিভ্রান্তীকর তথ্যের লিফলেট, খোয়াইয়ে বিতর্কে তৃণমূল

tmc-tripuraনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ অক্টোবর৷৷ খোয়াইতে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সোমবার দলের হয়ে মনোনয়ন পত্র দাখিল করার দিন একটি মিছিল সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে থেকে খোয়াই শহর পরিক্রমা করে৷ এই মিছিলে আগরতলা থেকে আগত কিছু তৃণমূল নেতৃত্ব আই এন টি টি ইউ সি  ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে খোয়াই শহরের জনগণের হাতে একটি লিফলেট বিলি করেন৷ যার প্রথম পাতায় দলীয় নেত্রী মমতা ব্যানার্জির ছবি সহ ৪টি আবেদন এবং বাম আমলের  ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন৷ ১নং কলামেই লেখা হয়— স্বাস্থ্য পরিষেবা বলতে এই কেন্দ্রে একটি মহকুমা হাসপাতাল আছে৷ যার মধ্যে আজ অবধি কোন গর্ভবতী মহিলার সন্তান প্রসব হয়নি৷ পর্যাপ্ত চিকিৎসক নেই৷  পরিষেবা তলানিতে৷ এনিয়ে খোয়াইবাসীর মধ্যে তীব্র গুঞ্জন ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ কারণ বর্তমানে এটি মহকুমা হাসপাতাল নয়, খোয়াই জেলা হাসপাতাল৷ সে সাথে গত তিন মাসেই ৪০টির উপর সিজারিয়ান অপারেশন হয়েছে হাসপাতালে৷  স্বাভাবিক জন্ম  হয়েছে ৮০টির ওপর শিশুর৷ খোয়াই জেলা হাসপাতাল একমাত্র হাসপাতাল যার পথচলা শুরু হয় ১৯৫৪  সাল থেকে৷ প্রশ্ণ হল কোন প্রকার তথ্য না জেনে এভাবে  ত্রুটিযুক্ত তথ্য প্রকাশ করাকে দলের অজ্ঞানতার পরিচয় বলে মনে করছেন জনসাধারণ৷  বর্তমানে যারা নেতৃত্বে রয়েছেন নবীন প্রবীণ সবারই খোয়াই হাসপাতালেই জন্ম হয়েছে বলে মনে করছেন জনসাধারণ৷ এই লিফলেটের বার্তাটি বামফ্রন্টের পক্ষে কাজ করবে বলেই মনে করা হচ্ছে৷ বিভিন্ন ঘরোয়া সভায় এই লিফলেট দেখিয়েই প্রচারে যাবে বাকি দলগুলি, এমনটাই মনে করছেন খোয়াইবাসী৷ এই লিফলেট নিয়ে জনমনে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে খোয়াইতে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top