News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার মজুরী পাচ্ছে না গৌরনগর ও চন্ডিপুর ব্লকের হাজারো শ্রমিক
Image

রেগার মজুরী পাচ্ছে না গৌরনগর ও চন্ডিপুর ব্লকের হাজারো শ্রমিক

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩১ অক্টোবর৷৷ রেগার কাজ করার পর মজুরী পাচ্ছেন না শ্রমিকরা৷ এতে শ্রমিকদের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি  হচ্ছে৷ পঞ্চায়েত ও এডিসি ভিলেজে খোজ খবর নিতে যান শ্রমিকরা৷ কাজ করার প্রায় দেড়-দুই মাস অতিবাহিত  হয়ে যাবার পর মুজুরীর কোন সঠিক খবর দিতে পারচ্ছেন না রেগার কর্মচারী ও পঞ্চায়েত সচিব৷ চলছে অন্দোলনের প্রস্তুতি৷ কারন দুর্গাপুজা ও দীপাবলী উৎসবের সময় রেগাশ্রমিকরা কাজ করে মজুরী পায়নি যার ফলে শ্রমিক পরিবারের মধ্যে অনেক অশান্তি বিরাজ হয়েছে৷ ঊনকোটি জেলার গৌরনগর ব্লক সহ আশ পাশের কয়েকটি ব্লকে কাজ করার পর মুজুরী কবে দেওয়া হবে তার সঠিক কোন খবর দিতে পারছেন না রেগা কর্মচারী (জি আর এস)-রা৷ কোন কোন পঞ্চায়েতে জি আর এস-রা যেতে ভয় পাচ্ছেন এমন অবস্থা বিরাজ করছে৷ বিশেষ করে ঊনকোটি জেলার গৌরনগর ও চন্ডিপুর ব্লকের হাজার হাজার রেগা শ্রমিক তাদের মজুরীর টাকা পাচ্ছেনা৷ তারা আন্দোলনের হুমকি দিয়েছেন৷ রেগার পেমেন্ট পাবার জন্য পঞ্চায়েত অফিসে প্রতিদিন ভিড় করছেন রেগা শ্রমিকরা৷ অর্থ না থাকার কারনে বর্তমানে  ব্লকগুলি প্রায় অচল বলা যায়৷ এতে ব্লক আধিকারিকরা নানা প্রশ্ণের সম্মুখীন গৌরনগর ব্লকের এক রেগার কর্মচারী জানিয়েছেন কাগজ পত্র ঠিকঠাক করা হয়ে গিয়েছে টাকা আসলেই শ্রমিকদের মুজুরী তাদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে৷ তবে কবে টাকা আসবে তার সঠিক তথ্য দিতে পারেননি৷ এদিকে, মজুরী না পেয়ে শ্রমিকরা তীব্র আর্থিক সংকটে রয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top