News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের পুলিশের গাড়িতে হামলা নির্দল প্রার্থীর সমর্থকের, ধৃত কমপক্ষে ৬০
Image

রাজস্থানের পুলিশের গাড়িতে হামলা নির্দল প্রার্থীর সমর্থকের, ধৃত কমপক্ষে ৬০

টঙ্ক, ১৪ নভেম্বর (হি.স.): রাজস্থানের টঙ্ক জেলার দেওলি উনাইরা বিধানসভা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালাল নির্দল প্রার্থীর সমর্থকরা। বুধবার রাতে দেওলি উনাইরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সম্রাবতা গ্রামে নির্দল প্রার্থী নরেশ মীনার অনুগামীরা পুলিশের গাড়িতে হামলা চালায়, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। এমনকি পোলিং বুথে এসডিএম অমিত চৌধুরীকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় মোট ৬০ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, নরেশ মীনা ও তার সমর্থকদের পুলিশ বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। আজমের পুলিশের মহাপরিদর্শক ওমপ্রকাশ বলেছেন, গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নরেশ মীনা ও তার সমর্থকদের পুলিশ ঘিরে রেখেছে। অতিরিক্ত এসপি (টঙ্ক), ব্রিজেন্দ্র সিং ভাটি বলেছেন, “আমরা ক্ষতি বিশ্লেষণ করছি। আমরা কয়েকজনকে গ্রেফতার করেছি। আমরা তাকে (নরেশ মীনা) খুঁজছি… আমরা পরে বিস্তারিত জানাব।” বুধবার রাতের হিংসার প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে অনেকটাই।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top