News Flash

  • Home
  • দিনের খবর
  • বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গ উপনির্বাচনে ভোটদানের হার ৬৯.২৯ শতাংশ
Image

বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গ উপনির্বাচনে ভোটদানের হার ৬৯.২৯ শতাংশ

কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভার ছয়টি আসনে উপনির্বাচন সম্পন্ন হল বুধবার। সকাল থেকেই উত্তেজনার মধ্যে দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত মোট ভোটদানের হার ৬৯.২৯ শতাংশে পৌঁছেছে।

নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য। সিতাই (এসসি) কেন্দ্রে ৬৬.৩৫ শতাংশ, মাদারিহাট (এসটি) কেন্দ্রে ৬৪.১৪ শতাংশ, নৈহাটি কেন্দ্রে ৬২.১০ শতাংশ, হারোয়া কেন্দ্রে ৭৩.৯৫ শতাংশ, মেদিনীপুর কেন্দ্রে ৭১.৮৫ শতাংশ এবং তালডাঙ্গরা কেন্দ্রে সর্বাধিক ৭৫.২০ শতাংশ ভোটদানের হার রেকর্ড করা হয়েছে। এই উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ সক্রিয় ছিল, এবং দীর্ঘ লাইনে ভোটারদের দেখা যায়।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার চেষ্টা সত্ত্বেও কিছু স্থানে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। নির্বাচন কমিশন উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় ব্যবস্থা নিলেও, এই ধরনের ঘটনা নির্বাচনকে কলুষিত করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top