News Flash

Image

চুরি যাওয়া বিভিন্ন জিনিস সহ আটক চোর

আগরতলা, ১১ নভেম্বর: চুরি যাওয়া বিভিন্ন জিনিস সহ কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে চুড়াইবাড়ী থানার পুলিশ। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

এবিষয়ে চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান, গতকাল রাতে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডে এলাকায় একই রাতে চুরের দল হানা দিয়ে রামেল আহমেদ, সিরাজ উদ্দিন, আব্দুল সালামের বাড়িতে চোরের দল হানা দেয়। চুরি করে নিয়ে যায় মোবাইল, নগদ টাকা সহ বহু মূল্যবান সামগ্রী। এদিকে, পুলিশ খবর পেয়ে সাথে সাথে অভিযানে নামে।।যদিও সে সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে গোপন খবরের ভিত্তিতে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জিয়াব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল লেপটপ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে উক্ত তিনজনের বাড়িতে সে এবং তার দল চুরি কাণ্ড সংঘটিত করেছেন। পরবর্তী সময়ে জিয়াব উদ্দিনের ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে তিনটি মোবাইল সেট, নয়টি কম্পিউটারের মনিটর ও টিভি চারটি, সিসি ক্যামেরা, একটি ড্রিল মেশিন ও একটি কাটার মেশিন সহ চুরির একটি মোটর বাইক ও উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করে এবং একটি চুরির মামলা রুজু করে। আজ সোমবার ধৃত চোরকে পুলিশ রিমান্ড এর আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্যদের খুঁজেও অভিযান জারি রেখেছে চুরাইবাড়ি থানার পুলিশ।

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top