News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩৭০ ধারা নিয়ে ফের অশান্তি, তুলকালাম জম্মু ও কাশ্মীর বিধানসভায়
Image

৩৭০ ধারা নিয়ে ফের অশান্তি, তুলকালাম জম্মু ও কাশ্মীর বিধানসভায়

শ্রীনগর, ৮ নভেম্বর (হি.স.): ফের ধুন্ধুমার পরিস্থিতি জম্মু ও কাশ্মীর বিধানসভায়। ৩৭০ ধারা নিয়ে শুক্রবারও অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর বিধানসভা। রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। বিজেপির মতে, “গণতন্ত্রের অন্ধকার দিন।” জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার পিডিপি বিধায়ক এদিন ৩৭০ ধারা ফিরিয়ে আনার বিষয়ে একটি পোস্টার দেখান বিধানসভায়। এরপরই বিধানসভায় হট্টগোল শুরু হয়।

বিজেপি বিধায়কদের সঙ্গে রীতিমতো হাতাহাতি শুরু হয় এবং স্লোগান ওঠে। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখকে মার্শালরা বিধানসভা থেকে বের করে দেন। বিজেপি বিধায়করা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন। জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার আবদুল রহিম রাথেরের নির্দেশে, যে সমস্ত বিধায়করা বিধানসভার ওয়েলে নামেন তাঁদের মার্শালরা বের করেন দেন।

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top