News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি ও এনসিআর অঞ্চলে প্রবল বায়ুদূষণ, রাজধানীর অবস্থা খুবই শোচনীয়  
Image

দিল্লি ও এনসিআর অঞ্চলে প্রবল বায়ুদূষণ, রাজধানীর অবস্থা খুবই শোচনীয়  

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): শীতের মরশুম কড়া নাড়ছে। শীতের অনেক আগে থেকেই দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা এখন বায়ুদূষণের কবলে। দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রামেও বায়ু মানের সূচক ‘অতি খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিগত কয়েকদিনের মতো শুক্রবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে দৃশ্যমানতাও কমেছে।

শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি যে আগামী দিনে আরও খারাপ হতে পারে, সেই আশঙ্কাই গ্রাস করছে রাজধানীবাসীকে। শুক্রবার সকালে ইন্ডিয়া গেট, দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ ছিল। সকালে প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন এই দূষণে নিজেদের অস্বস্তির কথা জানিয়েছেন।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির আর কে পুরম এলাকা এদিন সকালে ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। ওই এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স নেমে ৪০৬-এ পৌঁছয়। আবার অক্ষরধাম মন্দির এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স নেমে ৪১৫-তে পৌঁছয়, যা খুবই খারাপ। বাতাসের গুণমান ৩৪৯-এ নেমে যাওয়ায় ধোঁয়াশার কারণে তিলক মার্গেও দৃশ্যমানতা কমে গিয়েছে।

Releated Posts

ইসিআই-র বিরুদ্ধে সরব ভারত জোট, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি; এসআইআর বাতিল ও ব্যালট পেপারে ভোটের দাবিতে সংসদ থেকে মিছিল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026

ভারত ব্লকের প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, সিইসি-এর পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে বিরোধী ভারত…

ByByNews Desk Oct 6, 2026

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top