News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরে ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, সোপোরে এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ
Image

জম্মু ও কাশ্মীরে ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, সোপোরে এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ

শ্রীনগর, ৮ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-দমন অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের সাগিপোরা এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই সন্ত্রাসবাদী। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাতে সাগিপোরা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

সুরক্ষা বাহিনীর জওয়ানরা ওই এলাকায় পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। তবে, রাতের অন্ধকারের জন্য গভীর রাতে গুলির লড়াই সাময়িকের জন্য থেমে যায়। এরপর শুক্রবার ভোররাত আবারও শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয়েছে। আরও এক জঙ্গি ওই এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। অভিযান জারি রয়েছে। নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তাও জানার চেষ্টা চলছে।

Releated Posts

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026

ভারত ব্লকের প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, সিইসি-এর পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে বিরোধী ভারত…

ByByNews Desk Oct 6, 2026

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top