News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষাধিক টাকা নিয়ে বাপের বাড়িতে চলে গেল স্ত্রী, টাকা ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ স্বামী
Image

লক্ষাধিক টাকা নিয়ে বাপের বাড়িতে চলে গেল স্ত্রী, টাকা ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ স্বামী

ধর্মনগর, ৭ নভেম্বর : কয়েক লক্ষ টাকা ধার বাবদ নিয়ে বিবাহের নয় মাসের মধ্যে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে গেলো স্ত্রী। এতে অসহায় স্বামী, স্ত্রী ও নগদ অর্থ কিছুই না পেয়ে ধর্মনগর আদালতে মামলা দায়ের করলো। প্রতারণার শিকার হওয়া এই ঘটনাটি সংঘটিত হয়  চুরাইবাড়ি থানা এলাকার পূর্ব-ফুলবাড়ি গ্রামের খাদিমপাড়ার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাবুল মিয়ার সঙ্গে।

সাবুল জানায়, বিগত নয় মাস পূর্বে ইসলাম রীতি মেনে শিলচর কনকপুরের বাসিন্দা আছকর আলী লস্করের মেয়ে হাজিরা বেগম লস্করকে বিবাহ করে। বিবাহের কিছুদিন পর তার শ্বশুর বাড়ির সামিন আলী মজুমদার, নাজিরা বেগম লস্কর ও আনোয়ারা বেগম মিলে তার কাছ থেকে ধার বাবদ নগদ দু’লক্ষ সত্তর হাজার টাকা নেয়। এর কিছুদিন পর আরো নগদ দু’লক্ষ টাকা নিয়ে ভোর রাতে তার স্ত্রী হাজিরা বেগম লস্কর বাপের বাড়িতে চলে যায় বলে জানায় সে। যদিও পরবর্তী সময় তা আবার ফিরিয়ে দেওয়া হয়।

কিন্তু বর্তমানে তার শ্বশুরবাড়ির লোকজনেরা তার স্ত্রীকে কোন এক জরুরী কাজের কথা বলে শিলচরে বাপের বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে আর হাজিরা বেগম চুরাইবাড়ি স্থিত স্বামীর বাড়িতে আসেনি। এককথায় স্ত্রী ও নগদ অর্থ ফিরে না পেয়ে গত চার নভেম্বর প্রথমে চুরাইবাড়ি থানায় মামলা ও পরদিন ধর্মনগর আদালতে পুনরায় মামলা দায়ের করে সাবুল।

এদিকে, সে আরো জানায়, স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে নাকি এখন আরো আড়াই লক্ষ টাকা দাবি করছে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেরা। সর্বোপরি সে তার স্ত্রী ও নগদ দুই লক্ষ সত্তর হাজার টাকা ফিরে পেতে আইনের দ্বারস্থ হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top