News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিধানসভায় অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু : সংসদ বিষয়ক মন্ত্রী

ত্রিপুরা বিধানসভায় অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু : সংসদ বিষয়ক মন্ত্রী

আগরতলা, ৭ নভেম্বর: এখন থেকে ত্রিপুরা বিধানসভায় অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু হচ্ছে। আগামী বিধানসভা অধিবেশনে এই পদ্ধতি চালু হচ্ছে। আজ সর্বদলীয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, বিধানসভার অনলাইন প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়েছে তাকে আরও বিস্তার করার লক্ষ্যে বৃহস্পতিবার বিধানসভার কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ, উপঅধ্যক্ষ, বিরোধী দলনেতা, পরিষদীয় মন্ত্রী সহ অন্যান্যরা।

তাঁর কথায়, অনলাইন পদ্ধতিতে বিধানসভা পরিচালনাগত কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। আজ বৈঠকে সর্বসম্মতি ক্রমেই বিধায়কদের অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে প্রশ্ন জমা দেওয়ার বিষয় সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়াবলী আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। আগামী বিধানসভা দিনক্ষন ঘোষণার পর থেকে অনলাইন পদ্ধতিতে প্রশ্নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে রাজ্যের আপামর জনগণ উপকৃত হবেন। তাছাড়া, বিধায়কগণ অতি সহজেই তাদের এলাকার বিষয়াবলী পবিত্র বিধানসভায় উত্থাপন করতে পারবেন।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top