News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০১৪ সালের পর দেশে বড় ধরনের কোনও সন্ত্রাসী ঘটনা ঘটেনি : অমিত শাহ 
Image

২০১৪ সালের পর দেশে বড় ধরনের কোনও সন্ত্রাসী ঘটনা ঘটেনি : অমিত শাহ 

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): ভারতে ২০১৪ সালের পর বড় ধরনের কোনও সন্ত্রাসী ঘটনা ঘটেনি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত ‘সন্ত্রাস-বিরোধী সম্মেলন-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, ২০১৪ সালের পর দেশে বড় ধরনের কোনও সন্ত্রাসী ঘটনা ঘটেনি। যদি কোনও ঘটনা ঘটে থাকে, আমাদের পুলিশ বাহিনী সফলভাবে তাদের নিরস্ত্র করেছে। ২০০৬ থেকে ২০১৩ এবং ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত সময়ের দিকে তাকালে, সন্ত্রাসী ঘটনা ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অর্থ কিছু ষড়যন্ত্র ফাঁস করা নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই মানে আইনত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সংস্থাগুলির হাতকে শক্তিশালী করা। এমন একটি ইকোসিস্টেম তৈরি করা উচিত যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে শক্তিশালী করে।” অমিত শাহ আরও বলেছেন, “স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় এখনও পর্যন্ত ৩৬ হাজার ৪৬৮ জন পুলিশ কর্মী প্রাণ উৎসর্গ করেছেন। আমি তাঁদের সকলকে শ্রদ্ধা জানাতে চাই।”

Releated Posts

রাম মন্দিরে প্রবেশে বাধা, জোর করে বিমানবন্দরে পাঠানো হয়েছে: দাবি কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মার

অযোধ্যা, ৩০ জুন(আইএএনএস) : কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা দাবি করেছেন, তাঁকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া…

ByBySandeep Biswas Jun 30, 2026

প্রতিরক্ষা রপ্তানিতে নজির ভারতের, ২০১৪-র ১,০০০ কোটি থেকে বেড়ে ৩৯,০০০ কোটি টাকা; আত্মনির্ভরতা ও প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি: রাজনাথ সিং

বড়োদরা, ৩০ জুন (আইএএনএস): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ২০১৪ সালে যেখানে দেশের প্রতিরক্ষা…

ByByNews Desk Jun 30, 2026

ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের আর্থিক ব্যবস্থা দেশের প্রকৃত অর্থনীতি এবং প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।…

ByByNews Desk Jun 30, 2026

আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ মানবসম্পদ চলাচল, বললেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): মানবসম্পদের আন্তর্জাতিক চলাচলকে (মোবিলিটি) আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে ভারত। এই অংশীদারিত্ব…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top