News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে লরি, অল্পতে রক্ষা পেলে এলাকাবাসী
Image

নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে লরি, অল্পতে রক্ষা পেলে এলাকাবাসী

আগরতলা, ৭ নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে চড়িলাম পুরানবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে লরি। অল্পতে রক্ষা পেলে গোটা এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে টিআর০১এন১৭১৭ নম্বরের একটি লরি বিশালগড়ের দিকে আসার পথে দ্রুত গতিতে থাকাই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। ওই লরিটি চড়িলাম পুরান বাড়ি এলাকায় একটি যাত্রী বিশ্রামাগার ভেঙ্গে পুরান বাড়ি নেতাজি সংঘ ক্লাবের বাউন্ডারি ভেঙ্গে একটি ব্যাডমিন্টন স্পোর্টস কমপ্লেক্সের সামনে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন গ্রামের মানুষ। তাঁরা লরির চালক মন্টু সরকারকে উত্তম মাধ্যম দেয়। যদি দিনের বেলায় এই ঘটনা ঘটতো তাহলে বেশ কয়েকজন লোকের মৃত্যু হতো বলে অভিমত এলাকার মানুষের।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশ্রামগঞ্জ থানার বিশালগড় থানার পুলিশ।কারণ লরিটি উদয়পুর থেকে আসার সময় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুড়িমাই এলাকায় ও একটি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার সময়ে চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলো বলে জানাযায়। নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে লরি চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে ‌।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top