News Flash

  • Home
  • বিদেশ
  • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ হাসিনার
Image

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ হাসিনার

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : আমেরিকার রাষ্ট্রপতি পদে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামি লিগের তরফে জারি করা এক বিবৃতিতে ট্রাম্পের অনন্য নেতৃত্বদানের ক্ষমতার কথা স্বীকার করেছেন হাসিনা। হাসিনা জানিয়েছেন, আমেরিকার মানুষের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রতি অগাধ আস্থা রয়েছে। হাসিনা নিজের বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বৈঠক ও আলাপচারিতার কথা স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের দ্বিতীয় দফায় আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশের বহুমুখী স্বার্থে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হাসিনা।

আওয়ামি লিগের তরফে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার বার্তা সম্বলিত বিবৃতিটি পোস্ট করা হয়েছে। নিচে সই রয়েছে আওয়ামি লিগের অফিস সেক্রেটারি বিপ্লব বরুয়ার। যদিও এই খবর লেখা পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ট্রাম্পকে শুভেচ্ছা জানাননি।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top