News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগডোগরায় ২টি পিস্তল ও ৩০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ৩
Image

বাগডোগরায় ২টি পিস্তল ও ৩০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ৩

বাগডোগরা, ৬ নভেম্বর (হি. স.) : শিলিগুড়ির বাগডোগরায় ২টি পিস্তল ও ৩০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার হল ৩।ধৃতদের নাম পুলক রায়, সৌমিত্র পাল ও প্রীতম সরকার।বালুরঘাটের বাসিন্দা।

জানা গিয়েছে, বুধবার বালুরঘাট থেকে বাসে করে পিস্তল ও কার্তুজ নিয়ে বাগডোগরায় পৌঁছায় ধৃত ৩ জন।গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরার ভুট্টাবাড়িতে শিলিগুড়ি কলকাতাগামী জাতীয় সড়কে সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকা ৩ যুবককে আটক করে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭এমএম ২টি পিস্তল ও ৩০ রাউন্ড কার্তুজ।পিস্তল ছাড়াও ৫টি মোবাইল উদ্ধার হয়েছে।দীপাবলি শেষ হতেই নাশকতা বা ডাকাতির ঘটনা ঘটাতে এই পিস্তল আনা হয়েছে বলে অনুমান পুলিশের। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top