News Flash

Image

কাছাড়ে উদ্ধার সাত কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার এক

ধলাই (অসম), ৪ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত ধলাই থানাধীন মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় সাত কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করার পাশাপশি একটি লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এদিকে কাছাড় পুলিশের মাদক-বিরোধী সফল অভিযানে সন্তোষ ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজ্যে আইন-শৃঙ্খলা কার্যকরভাবে পরিচালনা করছে আসাম পুলিশ। আস্থা এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে কাজ করে কাছাড় জেলা পুলিশ লাইলাপুরে এক বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি এবং একজনকে আটক করেছে৷ এজন্য পুলিশকে সাধুবাদ।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে ধলাই থানা থেকে পুলিশের দল নিয়ে লায়লাপুর এলাকায় মাদক-বিরোধী অভিযান চালানো হয়েছিল। রাত প্রায় দশটা নাগাদ মিজোরাম থেকে আগত একটি লরির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৩০টি সাবানের বাক্স উদ্ধার করা হয়। সাবানের ওই বাক্সগুলি থেকে প্রায় ৭ কোটি টাকার ৩৭৫ গ্রাম সন্দেহভাজন হেরোইন এবং ২০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত ট্রাককে বাজেয়াপ্ত করার পাশাপাশি তার চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top