News Flash

Image

ডিওয়াইএফআই এর ৪৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত

আগরতলা, ৩ নভেম্বর : রবিবার সকালে রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এর ৪৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। রাজধানী আগরতলায় মেলারমাঠে ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান উৎযাপনের আয়োজন করা হয়েছে।

আগরতলায় মেলারমাঠ ছাত্র যুব ভবনে ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে যুব নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সদর ডিওয়াইএফআই এর সদস্যরা।

১৯৮০ সালের ৩ রা নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা ডিওয়াইএফআই বামপন্থী মতাদর্শের সাথে সম্পর্কযুক্ত একটি স্বাধীন যুব সংগঠন হিসাবে গঠিত হয়েছিল। ভারতে একটি বিস্তৃত তথা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ যুব আন্দোলন গড়ে তুলতে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। ডিওয়াইএফআই যুব সমাজের উন্নতি ও উন্নতির জন্য লড়াই করার প্রতিশ্রুতিবদ্ধ।

ডিওয়াইএফআই সংগঠনের নেতা সংবাদ মাধ্যমের সম্মুখে এসে বর্তমান সরকারকে কটাক্ষ করে বলেন, সমাজের যুবকদের মধ্যে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যুবকরা কাজের অভাবে বিপথগামী হয়ে পড়ছে। তাই আজ ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠা দিবসে সংগঠনের সকল সদস্য মিলে সংবিধান রক্ষার দাবিতে, যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে এবং নেশার বিরুদ্ধে আওয়াজ তুলেন। পাশাপাশি শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে বৃহত্তর আন্দোলনের শপথ গ্রহণ করেছে ডিওয়াইএফআই সংগঠন।

৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সদর ডিওয়াইএফআই কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top