News Flash

  • Home
  • দেশ
  • উৎসবের মরশুমে চলছে একগুচ্ছ বিশেষ ট্রেন, রেলের উদ্যোগে খুশি যাত্রীরা
Image

উৎসবের মরশুমে চলছে একগুচ্ছ বিশেষ ট্রেন, রেলের উদ্যোগে খুশি যাত্রীরা

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): অতিরিক্ত ভিড় সামাল দিতে ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একগুচ্ছ বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। বিশেষ এই ট্রেন পরিষেবার কারণেই দীপাবলিতে সেভাবে সমস্যার মধ্যে পড়তে হয়নি যাত্রীদের। একইভাবে ছট পুজো উপলক্ষ্যেও চালানো হচ্ছে বিশেষ ট্রেন। রেলের এই উদ্যোগে খুশি ব্যক্ত করেছেন রেল যাত্রীরা।

প্রসঙ্গত, গত বছরের তুলনায় এই বছর উৎসবের মরশুমে চালানো হচ্ছে অনেক বেশি ট্রেন। ছট উৎসবকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে উত্তর রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনা করছে। বিশেষ ট্রেনগুলি জাতীয় রাজধানীতে আনন্দ বিহার, নয়াদিল্লি এবং নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে পরিচালনা করা হচ্ছে।

যাত্রীরা রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেক যাত্রী ভারতীয় রেল ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ আবার ট্রেনের বগি সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন। সবমিলিয়ে উৎসবের মরশুমে এবার রেল পরিষেবার খুশি যাত্রীরা।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top